25/10/2026
🥘 লাবড়া রান্নার রেসিপি
🌿উপকরণ:
আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, মুলো, বীনস, পেঁপে, শাক, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, নুন ও সর্ষের তেল।
🧑🍳প্রণালী:
প্রথমে সবজি কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ফোড়ন দিন। এবার সবজি, নুন, হলুদ, আদা বাটা ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঢেকে অল্প আঁচে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন। তৈরি গরমাগরম সুস্বাদু লাবড়া। 😋